মালফুযাত
১০০%
৩৯১. আল্লাহওয়ালার সুহবতে উঠাবসা করা
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, কোন কামেল আল্লাহওয়ালার সুহবতে উঠাবসা করো, যার সিনা থেকে, যার আওয়াজ থেকে, যার চাহনি থেকে মহান আল্লাহর মহব্বতের আগুন ঝরতে থাকে, আল্লাহর ভালবাসার ঘ্রাণ আসতে থাকে, আল্লাহ পাকের খুশবু তার মধ্যে পাওয়া যায়। তাকে একটু দেখা, তার সঙ্গে বসা এর দ্বারা ফায়দা হয়।