মালফুযাত
১০০%
৩৪২. বায়আত হওয়ার উদ্দেশ্য
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, বায়আত হওয়া শুধুই নিজের অন্তরাত্মা পরিশুদ্ধ করা এবং নিজে আল্লাহওয়ালা হওয়ার জন্য। শায়েখের শাসনের কারণে শায়েখ থেকে দূরে চলে যাওয়া মুরীদ, মুখলেস নয়। শায়েখের কাছে ছোট হলে ইজ্জত বাড়ে। আল্লাহর সাথে সম্পর্ক স্বচ্ছ থাকা চাই। কুটিলতা নয়।