মহিলাদের সুন্নাতী পোশাক

প্রশ্ন

মহিলাদের সুন্নাতী পোশাক কি কি?

উত্তর

মহিলাদের পোশাক সম্পর্কে শরীয়াতে বলা হয়েছে যে, মেয়েরা এমন পোশাক পরবে যার দ্বারা তাদের সতর সম্পূর্ণ রূপে আবৃত থাকে। আর তাদের সতর হল মাথা থেকে পা পর্যন্ত সবটুকু। সুতরাং তাদের এমন ধরনের পোশাক পরতে হবে যারদ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায়।

বর্তমানে মেয়েদের সতর সুন্দর ভাবে ঢাকার জন্য উত্তম পোশাক হল সালোয়ার কামীজ ও উড়না। তবে এগুলি পাতলা কাপড়ের না হয়ে মোটা কাপড়ের হতে হবে এবং ঢিলে ঢালা হতে হবে। অনুরূপ ভাবে শাড়িও পরা যেতে পারে তবে ব্লাউজ কোমর পর্যন্ত প্রলম্বিত হতে হবে। আমাদের দেশে একটা কুপ্রথা চালু আছে যে, বিবাহের পূর্বে মেয়েদের জন্য সালোয়ার- কামীজ ও উড়না পরিধান ভাল মনে করলেও বিবাহের পরে এটাকে খারাপ মনে করা হয়। এতে বিবাহের পূর্বে কিছু লজ্জা শরম থাকলেও বিবাহের পর সেটা লোপ পেয়ে যায় এবং শাড়ির বদৌলতে পেট-পীঠ বের করে চলাফেরা করতে লজ্জাবোধ করে না, সামান্য প্রয়োজনে হাটুর উপর কাপড় তুলতেও দ্বিধাবোধ করে না। সুতরাং তারা যদি সালোয়ার-কামীজ ও উড়না পরিধান করে তাহলে বেপর্দা থেকে রক্ষা পাওয়া যায়। তাই এটাকে তাদের জন্য সুন্নাতী পোশাক বলা যেতে পারে।

মহিলাদের সুন্নাতী পোশাক | ইসলামী যিন্দেগী