অমুসলিমদের গোরস্তানে মুসলমানের লাশ দাফন করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৩ এপ্রিল, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

ইউরোপ-আমেরিকার প্রায় সকল রাষ্ট্রেই মুসলমানদের জন্য বিশেষ কোন গোরস্তান নেই যেখানে তারা নিজেদের লোক দাফন করতে পারে। সাধারণ যে গোরস্তান আছে সেখানে ইহুদী-খৃস্টানরাও নিজেদের লাশ দাফন করে থাকে, অন্যদিকে মুসলমানদের জন্য গোরস্তানের বাইরে অন্য কোথাও দাফন করার অনুমতি নেই। এমতাবস্থায় মুসলমানরা তাদের লাশ কি ঐ সব অমুসলিমদের সাথে তাদের গোরস্তানে দাফন করতে পারবে?

উত্তর

সাধারণ অবস্থায় তো মুসলমানের লাশ অমুসলিমদের গোরস্তানে দাফনের অনুমতি নেই, তবে প্রশ্নে যে বিশেষ অবস্থার কথা উল্লেখ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে মুসলমানের লাশ অমুসলিমদের গোরস্তানে দাফন করা জায়েয হবে। (ফিকহী মাকালাত- ২৩৯)

অমুসলিমদের গোরস্তানে মুসলমানের লাশ দাফন করা | ইসলামী যিন্দেগী