মাসাইল
১০০%
ষ্টেশন, এয়ারপোর্ট এবং লঞ্চঘাটে কসর পড়া
প্রশ্ন
ঢাকা শহর এখন অনেক বড় হয়ে গেছে। বাস টার্মিনাল, বিমান বন্দর এবং লঞ্চঘাট শহরের ভেতরেই পড়েছে। এমতাবস্থায় একব্যক্তি বাসা থেকে সফরের নিয়তে বের হয়ে গাবতলী, মহাখালী, সদরঘাট বা বিমান বন্দরে যেয়ে কসর পড়তে পারবে নাকি এগুলি পার হয়ে কসর শুরু করবে।
উত্তর
এসব টার্মিনাল যেহেতু শহরের মধ্যেই অবস্থিত, তাই শহরের অংশ হিসাবেই গণ্য হবে। সুতরাং ষ্টেশন এবং টার্মিনাল পার না হওয়া পর্যন্ত কসর করতে পারবে না। অনুরূপ ভাবে ঢাকায় আসার পথে গাবতলী- মহাখালী, কমলাপুর ইত্যাদি ষ্টেশনে আসলেই সে মুকিম হয়ে যাবে, চাই ওখান থেকে তার বাসা অনেক দূরে হোক না কেন। আর যদি এসব টার্মিনাল শহরের বাইরে অবস্থিত হয় তাহলে শহরের সীমানা পার হয়েই কসর শুরু করতে পারবে। (মাহমুদিয়া ১৪/২২৮)