মাসাইল
১০০%
জানাযার পরে পুনরায় দু‘আ করা
প্রশ্ন
জানাযার নামাযের পরে আবার দু‘আ করার কী হুকুম?
উত্তর
জানাযার নামাযই হচ্ছে মাইয়িতের জন্য দু‘আ স্বরূপ। আর এ দু‘আর শব্দ গুলো স্বয়ং রাসূলে আকরাম ﷺ শিক্ষা দিয়েছেন। সুতরাং এর চেয়ে উত্তম দু‘আ আর কেউ করতে পারবে না। এছাড়া জানাযার নামায আদায় করার পরে দাফনের পূর্বে কোন প্রকার সম্মিলিত দু‘আ রাসূলে আকরাম ﷺ এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নেই। অতএব কেউ যদি এটা করে তাহলে সেটা বিদ‘আত বলে গণ্য হবে। তার একাজ অবশ্যই বর্জনীয়। হাদীসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোন কাজ করে যার ব্যাপারে আমার পক্ষ থেকে কোন হুকুম বা স্বীকৃতি নেই-তা বর্জনীয়। (খুলাসাতুল ফাতাওয়া-১-২২৫, ফাতাওয়া রহীমিয়া-১-৩৫৬. মুসলিম শরীফ-২-৭৭)