মাহদীর (আলাইহীর রিযওয়ান) আত্মপ্রকাশ কবে হবে?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫ঈমান আক্বাইদ

প্রশ্ন

মাহদীর (আলাইহীর রিযওয়ান) আগমন নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। কেউ বলছে তার জন্ম হয়ে গেছে। কয়েক বছরের মধ্যেই তার আত্মপ্রকাশ ঘটবে। হাদীসের মধ্যে এ ব্যাপারে কোন দিক নির্দেশনা আছে কিনা? তার জন্মস্থান সম্পর্কে কোন বর্ণনা পাওয়া যায় কি?

উত্তর

মাহদীর (আলাইহীর রিযওয়ান) আত্ম প্রকাশের কোন নির্দিষ্ট সময় কুরআন-হাদীসে বলে দেয়া হয় নি। তবে হাদীসের মধ্যে বলা হয়েছে, তার আবির্ভাব কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে একটি যা কিয়ামতের অতি সন্নিকটে ঘটবে। ইমাম মাহদীর জন্মস্থান সম্পর্কে হযরত আলী রা.থেকে একটি বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে, মদীনা শরীফে তার জন্ম ও লালন পালন হবে, আর মক্কা শরীফে তার খেলাফতের উপর বাইআত নেয়া হবে এবং বায়তুল মুকাদ্দাসে তিনি হিজরত করবেন। সে সময় তার বয়স চল্লিশ বছরহবে। তার খেলাফতের সপ্তম বৎসরে কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে। তাকে হত্যার জন্য হযরত ইসা আ.অবতরন করবেন। হযরত মাহদীর সাথে হযরত ঈসা আ.দুই বছরএকত্রে ফাটাবেন, অতঃপর ৪৯ বছরবয়সে তার ইন্তিকাল হয়ে যাবে।

মাহদীর (আলাইহীর রিযওয়ান) আত্মপ্রকাশ কবে হবে? | ইসলামী যিন্দেগী