মাসাইল
১০০%
আরবী বছর হিসাবে যাকাত আদায় করতে হবে
প্রশ্ন
আমরা জানি এক বছর পুরা হলে যাকাত আদায় করা ওয়াজিব। এখন আমার প্রশ্ন হল, এই বছর কি ইংরেজী হিসাবে ধরতে হবে না কি আরবী হিসাবে?
উত্তর
এক বছরপুরা হওয়ার অর্থ হল আরবী মাসের হিসাবে এক বছরহতে হবে। এক্ষেত্রে ইংরেজী বৎসরের ধর্তব্য হবে না। কেননা আরবী মাস হিসাবে ৩৫৪ দিনে এক বছরহয়ে থাকে। আর ইংরেজী মাস হিসাবে কখনো ৩৬৫ দিন আবার কখনো ৩৬৬ দিন হয়ে থাকে। তবে কেউ যদি ইংরেজী বছরহিসাবে আদায় করতে চায় তাহলে তাকে ১. দিনের যাকাত বেশি আদায় করতে হবে। (কিফায়াতুল মুফতী-৪-১৪৫, আলমগীরী-৪-১৩)