মাসাইল
১০০%
পিতা-মাতা বা পীর-উস্তাদের কদম বুসি করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
পিতা-মাতা-ওস্তাদ বা পীরের পা শ্রদ্ধা ও ভক্তির সাথে চুমা দেয়া বা হাত দিয়ে স্পর্শ করা কেমন?
উত্তর
কদমবুসি করার সময় যেহেতু সাধারণত সিজদার মত অবস্থা হয়ে যায় এবং এর কারণে অন্যের আকীদাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সতর্কতার খাতিরে এর থেকে বিরত থাকা উচিৎ। (মাহমুদিয়া /৬/৩৫৮)