বাজনাদার ঘড়ি এবং অলংকারের হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

খৃস্টানদের সাথে সাদৃশ্যতা হওয়ার কারণে রাসূলে খোদা ﷺ যে জারস তথা ঘন্টার ব্যবহার নিষিদ্ধ করেছেন, বাজনাদার ঘড়ি এবং বাজনাদার অলংকার সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে কি না?

উত্তর

বাজনাদার ঘড়ি উক্ত নিষেধের আওতায় না পড়লেও বাজনাদার অলংকার পরা অবশ্যই নিষিদ্ধ। কেননা এ ব্যাপারে হাদীসে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। তবে বাজনাদার ঘড়ির মাধ্যমে যদি বাজনা শোনা উদ্দেশ্য হয় এবং বাজনা শুনে আনন্দ লাভ করে তাহলে সেটা না জায়েয হয়ে যাবে। আর যদি শুধু সময় দেখা উদ্দেশ্য হয় এবং বাজনেহা বা সংকেতটা সতর্কী করণের উদ্দেশ্যে হয় তাহলে নিয়তের কারণে তাতে কোন অসুবিধা হবে না। যেমন রেলের সংকেতের জন্য ঘন্টা বাজানো হয় কিন্তু তবুও সেটা নিন্দনীয় নয় কেননা সেখানে ঘন্টা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হল সময়সূচী জানানো। (আযীযুল ফাতওয়া- ৭৪৯)

বাজনাদার ঘড়ি এবং অলংকারের হুকুম | ইসলামী যিন্দেগী