মৃত ব্যক্তির নামে কুরবানীকৃত পশুর গোশত খাওয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

মৃত ব্যক্তির নামে যে পশু কুরবানী করা হয়েছে তার গোশত কি দুরবানী করনেওয়ালা ব্যক্তি খেতে পারবে?

উত্তর

মৃত ব্যক্তি যদি ওসিয়্যত করে যেয়ে থাকে তার পক্ষ থেকে কুরবানী করার জন্য, তাহলে সম্পূর্ণ গোশত সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়্যত না করে থাকে তাহলে কুরবানী করনে ওয়ালা নিজে খেতে পারবে, অন্যকে দিতে পারবে। কেননা সেই তখন উক্ত গোশতের মালিক। (শামি-৫-২০৭)

মৃত ব্যক্তির নামে কুরবানীকৃত পশুর গোশত খাওয়া | ইসলামী যিন্দেগী