মাসাইল
১০০%
মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১১ মার্চ, ২০২৫সুন্নত, কুরআন ও তাফসীর, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
কোন মজলিস কিংবা সভা-সমিতিতে আলোচনার প্রথমে কুরআন তিলাওয়াত করার কী হুকুম?
উত্তর
যে সভা-সমিতি বা মজলিসে শরী‘আত পরিপন্থী কোন কাজ যেমন-নাচ-গান নাটক ইত্যাদি হারাম কাজ অনুষ্ঠিত হয় সেখানে অনুষ্ঠানের পূর্বে বা যে কোন সময়ে কুরআন তিলাওয়াত করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এটা আল্লাহ তা‘আলার পবিত্র কালামের অবমাননার শামিল। যা ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তবে দ্বীনী কোন মজলিস বা সভা- সমিতি প্রথমে হামদ-সালাত আদায় করে শুরু করা উত্তম। সে হিসাবে খায়ের বরকতের নিয়তে তার প্রারম্ভে কুরআন তিলাওয়াত করতে কোন অসুবিধা নেই। আমাদের দেশে মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকেই লোকজন একত্রিত করার জন্য যে তিলাওয়াত চলতে থাকে সেটা কিন্তু নিষেধ। সুতরাং এই সময় হামদ-নাত পড়া ভাল। (আহসানুল ফাতাওয়া-১-৩৬২)