মুসাফাহার সময় হাতে চুমা দেয়া বা বুকে হাত লাগনো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

মুসাফাহা করার সময় অনেকে হাতে চুমা খায়, অনেকে আবার মুসাফাহা করে বুকে হাত লাগায়, শরী‘আতের দৃষ্টিতে এটা কি জায়েয?

উত্তর

মুসাফাহার সময় হাতে চুমা খাওয়া বা সীনায় হাত লাগানোর কোন ভিত্তি নেই। ইসলামী আদব লেহায থেকে অজ্ঞ থাকারই পরিণতি এটা। আল্লামা শামী এটাকে মাকরুহে তাহরীমী বলেছেন। (ফাতওয়ায়ে আলমগীরী-৫/৩৩৭)

মুসাফাহার সময় হাতে চুমা দেয়া বা বুকে হাত লাগনো | ইসলামী যিন্দেগী