মাসাইল
১০০%
যে মহিলার অভিভাবক আছে তার সাথে সফর করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
একজন মহিলা তার মাহরাম পুরুষের সাথে হজে যাচ্ছে। এরা উভয়ে দ্বীনদার হিসাবে পরিচিত। অপর কয়েক জন মহিলা যাদের কোন মাহরাম নেই তারা এই মাহরাম বিশিষ্ট মহিলার সাথে সফরে যেতে পারবে কি না?
উত্তর
এ ধরনের মহিলাদের সফর জায়েয নেই। এমনকি উক্ত মহিলা যদি খুব বৃদ্ধাও হয় তবুও মাহরাম ছাড়া সফর করা হারাম। হাদীসে এ ব্যাপারে কঠোর হুশিয়ারী এসেছে। অনুরূপ ভাবে মাহরাম যদি নাবালেগ হয় তাহলে তার সাথেও সফর করা জায়েয নেই। (আহসানুল ফাতাওয়া-৮-৩০)