ইফতারের কারণে মাগরিবের জামা‘আতে দেরী করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায, রোযা ও ইতিকাফ

প্রশ্ন

বছরের অন্যান্য সময় মাগরিবের আযানের সাথে সাথে জামা‘আত শুরু হয়ে যায়। কিন্তু রমাযানে ইফতারের কারণে আযানের ১০/১৫ মিনিট পরে জামা‘আত শুরু হয়। ইফতারীর জন্য এতক্ষণ দেরী করা কি ঠিক?

উত্তর

ইফতারীর কারণে মাগরিবের জামা‘আতে কিছুটা দেরী হলে অসুবিধা নেই। এতমেনানের সাথে ইফতার করে পানি খেয়ে নামায শুরু করাই উত্তম। মাগরিবের সময় যেহেতু এক ঘন্টার ও বেশি বাকি থাকে সেহেতু একটি বৈধ কারণে সামান্য কিছু দেরী হলে কারো রাগ করারও কিছু নেই। (দারুল উলুম-২/৪৫)

ইফতারের কারণে মাগরিবের জামা‘আতে দেরী করা | ইসলামী যিন্দেগী