মাসাইল
১০০%
কুরআন শরীফের মূল আরবী শব্দ বাদ দিয়ে অনুবাদ ছাপা
প্রশ্ন
বাংলা বা উর্দু বা অন্য কোন ভাষায় কুরআন শরীফের শুধু মাত্র তরজমা বা অনুবাদ ছাপা (মূল ইবারত বাদ দিয়ে) জায়েয আছে কি না?
উত্তর
কুরআন শরীফের শুধু মাত্র অনুবাদ ছাপার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা ফুকাহায়ে কেরামের বর্ণনার মধ্যে পাওয়া যায় না, তবে পূর্ববর্তী কিতাব সমূহের অভিজ্ঞতা থেকে বুঝা যায় যে, এভাবে মূল ইবারত বাদ দিয়ে ছাপলে তাতে কুরআন শরীফের ব্যাপারে শিথিলতা এসে যায় এবং কুরআনের শব্দ যা শুধু নেকী আর নেকী এবং হিকমাত ও মারিফাতের অপূর্ব ভাণ্ডার সেটা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। তাছাড়া এই অবস্থায় কোন ভুল রয়ে গেলে সেটার উপর সতর্ক হওয়ার কোন ছুরত থাকে না। এবং এ ধরনের আরো বিভিন্ন কারণে বিনা প্রয়োজনে শুধুমাত্র কুরআনের অনুবাদ ছাপানো সমীচীন না এবং ছাপালে তাকে বাংলা কুরআন শরীফ বলা ঠিক না। (আযীযুল ফাতওয়া-৭৪৪)