মাসাইল
১০০%
অমুসলিমকে কুরবানীর গোশত দেয়া
প্রশ্ন
কোন অমুসলিম ব্যক্তিকে কুরবানীর গোশত দেয়া জায়েয আছে কি?
উত্তর
অমুসলিমকে কুরবানীর গোশত দেয়া জায়েয আছে। তবে কুরবানী যদি ওসিয়্যতের বা মান্নতের হয় তাহলে তা শুধু মুসলমানদেরকেই দিতে হবে। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-৪-৩০৯, রহীমিয়া-৬-১৬৫)