মাসাইল
১০০%
এনজিও পরিচালিত স্কুলে পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
এন, জি. ও পরিচালিত স্কুল সমূহ বিশেষ করে ব্রাক স্কুলে ছেলে-মেয়েদেরকে পড়ানো জায়েয হবে কি? তাদের দানকৃত বস্তু গ্রহণ করা কেমন?
উত্তর
অভিভাবকদের প্রতি কর্তব্য হচ্ছে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান-দ্বীনদার করে গড়ে তোলা এবং চরিত্র বিধংসী শিক্ষা ও কার্যকলাপ থেকে দুরে রাখা। উল্লিখিত সংস্থা ও শিক্ষাকেন্দ্র সমূহের কৌশলে ঈমান ও চরিত্র বিধংসী এবং ধর্মান্তরিত করণের যে সব সংবাদ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে তাতে প্রতীয়মান হয় যে, মুসলিম ছেলে-মেয়েদের ঐসব শিক্ষা কেন্দ্রে পড়ানো শরী‘আতের দৃষ্টিতে জায়েয হবে না। অন্যান্য সেবা কার্যক্রমের মধ্যেও যদি এরূপ কুমতলব আছে বলে কোন সূত্রে জানা যায় তাহলে তাও গ্রহণ করা জায়েয হবে না। এসব ঈমান বিধংসী ও চরিত্র হননকারী সংস্থা থেকে বেঁচে থাকা ও প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।