বিধর্মীদের থেকে ক্রয়কৃত গোশতের হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

আমাদের এলাকায় এই নিয়ম চালু আছে যে, এখানে হিন্দু- মুসলমান উভয় কসাই একই এলাকায় বকরীর গোশত বিক্রি করে, তবে জবাই মুসলমানের হাতেই হয় কিন্তু হিন্দুরা চামড়া ছাড়িয়ে আস্ত বকরী বাড়ীর ভেতর নিয়ে যেয়ে গোশত বানিয়ে নিয়ে এসে বিক্রি করে। অনেক মুসলমান তাদের নিকট থেকে ঐ গোশত ক্রয় করে থাকে। এটার হুকুম কি?

উত্তর

এই অবস্থায় অর্থাৎ হিন্দু যদি গোশত নিয়ে নিজের বাড়ীতে চলে যায় এবং পরে দোকানে এনে বিক্রি করে তাহলে তার নিকট থেকে গোশত ক্রয় করে খাওয়া বা ব্যবহার করা জায়েয হবে না। (আযীযুল ফাতওয়া ৭৩৭)

বিধর্মীদের থেকে ক্রয়কৃত গোশতের হুকুম | ইসলামী যিন্দেগী