মহিলাদের জন্য শাড়ি পরা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়

প্রশ্ন

মহিলাদের সুন্নতি পোশাক কোনটি? আমাদের দেশের মহিলারা যে শাড়ি ব্লাউজ, সায়া ইত্যাদি পরে এর দ্বারা কি সুন্নত আদায় হবে?

উত্তর

মহিলাদের উত্তম ও সুন্নতি পোশাক হচ্ছে সেলোয়ার এবং মোটা কাপড়ের ঢিলে ঢালা হাটু পর্যন্ত প্রলম্বিত কামীছ, যদ্দারা নারীদেহের বিশেষ অঙ্গ সমূহের গঠন আকৃতি ফুটে না ওঠে এবং এর সাথে একটি বড় ধরনের ওড়না। আমাদের দেশে প্রচলিত শাড়ি-সায়া-ব্লাউজ ইত্যাদি নাজায়েয নয়। মহিলাদের সতর ঢাকার ফরজ এর দ্বারা আদায় হয়ে যায় বটে, কিন্তু পোশাকের সুন্নত আদায় হয় না বিধায় এগুলি সুন্নতী পোশাক নয়। আজকালকার আধুনিক মহিলাদের শাড়ি ব্লাউজ ইত্যাদি তৈরী এবং পরিধানের ধরণ-ধারণ পরিদৃষ্টে একথা নির্দ্ধিধায় বলা যায় যে, এদের সুন্নত দূরে থাক সতর ঢাকার ফরজটুকু পর্যন্ত আদায় হচ্ছে না। ফলশ্রুতিতে বেপর্দার দায়ে তাদেরকে গুনাহগার হতে হচ্ছে। পোশাক পরিচ্ছদের আসল উদ্দেশ্য ব্যহত হয়ে তা অশালীনতায় পর্যবসিত হচ্ছে। যারা শাড়ি-ব্লাউজ ইত্যাদি পরতে চান, তাদেরকে খেয়াল রাখতে হবে ব্লাউজ যাতে ছোট গলা বিশিষ্ট, ফুলহাতা কোমর পর্যন্ত লম্বা, মোটা কাপড়ের হয়। শাড়ির সাথে অবশ্যই সায়া থাকতে হবে। সমস্ত শরীর শাড়ি পেঁচিয়ে ঢেকে রাখতে হবে। (বেহেশতী যেওর-৮-৪৮)

মহিলাদের জন্য শাড়ি পরা | ইসলামী যিন্দেগী