মাসাইল
১০০%
কারো মৃত্যুতে নীরবতা পালন করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
আমাদের দেশে বড় কোন নেতা মারা গেলে শোক পালন হিসেবে তার জন্য এক-দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ ব্যাপারে শরী‘আতের হুকুম কি?
উত্তর
কারো মৃত্যুতে শোকাভিভূত হয়ে বা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নীরবতা পালন করার বিধান ইসলামে নেই। এটা বিধর্মীদের রীতি। মুসলমানদের জন্য অমুসলিমদের কোন রীতিনীতির অনুসরণ করা জায়েয নেই। তাছাড়া এই নীরবতা পালন করা দ্বারা মৃত ব্যক্তির কোন উপকার ও হয় না, তাই এমন কাজ করা উচিৎ যার দ্বারা তার কিছু উপকার হয়। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য একবার সূরায়ে ইয়াসীন অথবা তিনবার সূরা ইখলাছ পড়ে কয়েক বার দরুদ শরীফ পড়ে তার রুহে বখশে দেয়া ভাল। এটাই সুন্নত তরীকা। (ফাতওয়া রহীমিয়া ১/৩৮৫)