ইশার নামাযের পরে দুনিয়াবী কথা বলা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫আত্মশুদ্ধি

প্রশ্ন

মসজিদে বা অন্য কোথাও মজলিস জমিয়ে রাত ১০/১২টা পর্যন্ত দুনিয়াবী কথা বার্তা বলা কেমন?

উত্তর

মসজিদে দুনিয়াবী কথাবার্তা বলা হারাম। ইশার নামাযের পরে মসজিদের বাইরেও এতক্ষণ দুনিয়াবী কথাবার্তা বলা নিন্দনীয়। হাদীসে ইশার পরে অনর্থক দুনিয়াবী কথাবার্তায় লিপ্ত হতে নিষেধ করা হয়েছে। সুতরাং ইশার পরে এতক্ষণ পর্যন্ত দুনিয়াবী আলাপ সালাপে মশগুল থাকা মাকরূহ। এ ধরনের লোকদের সাধারণতঃ ফজরের জামা‘আত ছুটে যায়। অনেকের আবার নামায ও কাযা হয়ে যায়। সুতরাং এর থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য। (ফাতওয়া রহীমিয়াহ- ৬/২৫১)

ইশার নামাযের পরে দুনিয়াবী কথা বলা | ইসলামী যিন্দেগী