মাসাইল
১০০%
জানাযার সাথে গমনের সময় উচ্চস্বরে কালেমা পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
অনেক জায়গায় দেখা যায় জানাযা কবর স্থানে নিয়ে যাওয়ার সময় সাথে গমনকারী লোকেরা উচ্চ স্বরে কালেমায়ে শাহাদাত পড়তে থাকে। এটা কতটুকু শরী‘আত সম্মত?
উত্তর
জানাযা বা লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে এবং সমস্বরে কালেমায়ে তাইয়িবা কিংবা কালেমায়ে শাহাদাত পাঠ করা মাকরূহ। সুতরাং এর থেকে বিরত থকা উচিৎ। (ফাতাওয়া শামী-১-৬৫৮, আহসানুল ফাতাওয়া ১-৩৩৭)