মাসাইল
১০০%
যাদের বাসায় টি. ভি. আছে তাদের উপর কুরবানী ওয়াজিব
প্রশ্ন
অনেক লোক এমন আছে যাদের নগদ টাকা বা সোনা রুপা মিলে ৬০ হাজার টাকা নাই কিন্তু তাদের ঘরে টি.ভি. বা ভিসিআর আছে যার দাম প্রায় ৬০ হাজার টাকা। তাদের উপর কি কুরবানী করা ওয়াজিব?
উত্তর
আগেই উল্লেখ করা হয়েছে যে, নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র এবং ঋণ বাদ দিয়ে যদি কেউ ২০ হাজার টাকা (বর্তমানে ২০০৪ সালে) নগদ বা সামগ্রীর মালিক হয় তাহলে তার উপর কুরবানী ওয়াজিব। টি.ভি. যেহেতু প্রয়োজনীয় কোন বন্ধু নয় বরং বেহুদা একটা জিনিষ। তাই কারো টিভি ভিসিআর ইত্যাদির মুল্য যদি ৬০ হাজার টাকার উপরে হয় তাহলে তার উপর সদকায়ে ফিতর এবং কুরবানী উভয়টি ওয়াজিব হবে। (আপকে মাসাইলআওর উনকা হল-৪-১৭৫)