বেপর্দায় মহিলাদের বাইরে ঘোরা ফেরা করা
প্রশ্ন
মহিলাদের বেপর্দা অবস্থায় ঘোরা ফেরা করা আজ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শরী‘আতের দৃষ্টিতে এরকম বেপর্দায় ঘোরাঘুরি করার কি হুকুম?
উত্তর
আজকাল রাস্তাঘাটে হাটে-বাজারে অফিস আদালতে বে-পর্দা বেহায়াপনার যে সয়লাব চলছে এবং ইহুদী-খৃস্টানদের অনুকরণে আমাদের মা-বোনেরা যে বেপর্দার পথ বেছে নিয়েছে কুরআনে কারীমে তাকে জাহেলিয়াতের রসম বলে অভিহিত করা হয়েছে। প্রকৃত পক্ষে এটা সভ্যতা ও মানবতার মুখে চপেটাঘাত বৈ কিছু নয়। তিরমিযী, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে সহীহ সনদের সূত্রে বর্ণিত হাদীসটি এখানে প্রণিধান যোগ্যঃ হযরত আয়িশা রা. বলেন, আমি রাসূলে আকরাম ﷺ কে বলতে শুনেছি যে, যে মহিলা নিজের ঘর ব্যতীত অন্য কোথাও কাপড় খুলল সে তার এবং আল্লাহ তা‘আলার মধ্যে অবস্থিত পর্দাকে ছিন্ন করে ফেলল। (তিরমিযী- ১০৩) উল্লেখ্য যে, মহিলাদের মাথার একেকটি চুলও সতর। গায়রে মাহরামের সামনে সতর খোলা হারাম এবং নির্লজ্জতার কাজ। (আপকে মাসাইল আওর উনকা হল ৮-৩২)