মাসাইল
১০০%
জুতা পায়ে দিয়ে জানাযার নামায পড়া
প্রশ্ন
জুতা- স্যান্ডেলের নীচে সাধারণতঃ নাপাকি লেগে থাকে সুতরাং সেই জুতা পরিধান করে জানাযার নামায পড়া জায়েয আছে কি?
উত্তর
জুতার নীচে যদি কোন নাপাকি লেগে থাকে তাহলে সেই জুতা পায়ে দিয়ে জানাযার নামায পড়া জায়েয নেই। তবে জুতা খুলে তার উপর পা রেখে নামায পড়লে নামায হয়ে যাবে। যেমন নাকি কোন নাপাক জায়গায় মোটা কাপড় বা তক্তা বিছিয়ে নামায পড়লে নামায হয়ে যায়। (মাহমুদিয়া ১৪/২৮৩)