বিবাহে প্রদত্ত উপঢৌকনের হুকুম
প্রশ্ন
বর যাত্রা ও বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানগণ যে উপঢৌকন প্রদান করে থাকেন তার প্রকৃত মালিক কে? স্বামী না স্ত্রী? না কি উভয়ে? অনুরূপভাবে বিয়ের দিন মেয়ের বাড়ী যে অনুষ্ঠান হয় সেখানে প্রদত্ত উপঢৌকনের মালিকই বা কে হবে?
উত্তর
বিবাহ উপলক্ষ্যে যে সব উপঢৌকন এবং উপহার সামগ্রী পাওয়া যায় সেগুলির মধ্যে কোনটি সম্পর্কে যদি নির্দিষ্ট ভাবে জানা যায় যে, উপহার দাতা সন্তুষ্ট চিত্তে এটা দেয় নাই, বরং চক্ষু লজ্জার খাতিরে বা সামাজিক চাপে পড়ে দিয়েছে তাহলে উক্ত উপহার সামগ্রী তার মালিককে ফেরৎ দিতে হবে। কেননা শরী‘আতের আলোকে অন্যের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা জায়েয নেই। আর যদি সন্তুষ্ট চিত্তে উপহার সামগ্রী প্রদান করে থাকে এবং কাকে দিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায় তাহলে সেই তার মালিক হবে। যেমন উপহার সামগ্রীতে যদি বর বা কনের নাম। লেখা থাকে তাহলে যার নাম লেখা থাকবে সেই মালিক হবে। আর যদি কারো নাম লেখা না থাকে তাহলে উপহার দাতাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে, তিনি এ উপহার কাকে দিয়েছেন। আর যদি কে দিয়েছে তা জানা না থাকে তাহলে উভয়ে এর মালিক হবে।
এখানে স্বরণ রাখা দরকার যে, বর্তমানে এসব অনুষ্ঠানে যে উপহার সামগ্রী প্রদান করা হয় তা শরী‘আতের দৃষ্টিতে খুবই আপত্তিকর। তাই দীনদার লোকদের এ ধরনের লেনদেন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিৎ। (আলমগীরী-৪-৩৮৩, ইসলামী শাদী-২০৬)