ইফতার করে প্লেনে উঠল, উপরে উঠে সূর্য দেখা গেলে করণীয়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

যদি এমন হয় যে, ইফতার করার পর মুহূর্তেই প্লেন আকাশে উড়ল, উপরে উঠার পর সূর্য দৃস্টি গোচর হতে লাগল। যাত্রীরা পেরেশান হয়ে গেল এই ভেবে যে, রোযাটাই বুঝি নষ্ট হয়ে গেল। শরী‘আতে এ ধরনের সমস্যার সমাধান কি? এই রোযা কি আবার রাখতে হবে।

উত্তর

মাটিতে ইফতার করার পরে যদি প্লেন উড্ডয়ন করে এবং উপরে যেয়ে সূর্য দৃষ্টি গোচর হয় তাহলে এতে রোযার কোন ক্ষতি হবে না। রোযা মুকাম্মাল হয়ে যাওয়ার পরে সূর্য দেখা যাওয়ার কোন ধর্তব্য নেই। এর দৃষ্টান্ত ঠিক এমন, যেমন কেউ ত্রিশ রোযা পুরা করে ঈদের নামায আদায় করে দেশে এসে দেখল এখানে রোযা এখনো শেষ হয় নেই। তাহলে এখানের এই রোযা রাখা তার যিম্মায় ফরয নয়। (আপকে মাসাইল ৯/৩৫৭)

ইফতার করে প্লেনে উঠল, উপরে উঠে সূর্য দেখা গেলে করণীয় | ইসলামী যিন্দেগী