মাসাইল
১০০%
জবেহ করার সময় শরীকদের উপস্থিত থাকা জরুরী নয়
প্রশ্ন
সাত জনে মিলে একটি গরু কুরবানী দেয়া হচ্ছে। এমতাবস্থায় জবেহ করার সময় সকলকে কি সেখানে উপস্থিত থাকতে হবে নাকি তাদের অনুমতিই যথেষ্ট?
উত্তর
সকল শরীকদের উপস্থিত থাকা জরুরী নয় বরং তাদের অনুমতি থাকলেই চলবে। তবে উপস্থিত থাকা মুস্তাহাব। (মাহমুদিয়া ৪-৩৩২)