ছবি বিশিষ্ট পত্র পত্রিকা ক্রয় করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

আজকালকার পত্র-পত্রিকায় মানুষ সহ বিভিন্ন প্রাণীর ছবি থাকে। এসব পত্র পত্রিকা ক্রয় করা কেমন?

উত্তর

ছবি দেখার উদ্দেশ্যে যদি কেনা হয় তাহলে ঐ সব পত্র পত্রিকা কেনা জায়েয নেই। আর যদি সহীহ খবর জানার জন্য কেনা হয় তাহলে জায়েয হবে। ছবি তখন মুখ্য উদ্দেশ্য থাকবে না। তবে ছবিগুলিকে মুছে ফেলতে হবে বা কেটে দিতে হবে। (মাহমুদিয়া-৫-১০৮)

ছবি বিশিষ্ট পত্র পত্রিকা ক্রয় করা | ইসলামী যিন্দেগী