চুলে কালো কলপ লাগানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

যদি অল্প বয়সেই মাথার চুল সাদা হয়ে যায় তাহলে কালো কলপ ব্যবহার করার কি হুকুম?

উত্তর

কালো কলপ ব্যবহার করা ভীষণ গুনাহ। হাদীসে এ ব্যাপারে কঠোর ধমকী এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী করীম ﷺ এরশাদ করেন, শেষ যামানায় কিছু লোক এমন হবে যারা কালো খেযাব ব্যবহার করবে যেন কবুতরের সীনা। তারা বেহেশতের খুশবু ও পাবে না। (আদু দাউদ শরীফ-২-২২৬, রহীমিয়াহ-৬/২৯০)

চুলে কালো কলপ লাগানো | ইসলামী যিন্দেগী