মোহরে ফাতেমীর পরিমাণ

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

মোহরে ফাতেমী কাকে বলে, তার পরিমাণ কত? বর্তমান বাজার দর হিসেবে কত টাকা হয়?

উত্তর

রাসূলে আকরাম ﷺ স্বীয় আদরের দুলালী হযরত ফাতেমা রা. এর বিবাহের সময় যে মোহর ধার্য্য করেছিলেন তাকেই মোহরে ফাতেমী বলে। তার পরিমাণ ছিল চারশত মিসকাল রৌপ্য। এক মিসকাল সাড়ে চার মাশার হয় সেই হিসেবে চারশত মিসকাল রুপায় ১শত ৫০ ভরি রুপা হয়। মোহরে ফাতেমীর পরিমাণ ১৫০ ভরি রূপা হওয়াটাই বেশি যুক্তি যুক্ত। কেউ কেউ ১৩১ ভরি এবং কেউ ১৪৫ ভরিও এর পরিমাপ নির্ধারণ করেছেন। তবে দেড়শত ভরি দেয়ার মধ্যেই সতর্কতা বেশী। সুতরাং দেড়শত ভরি রুপার যে বাজার দর হয় সেটাই মোহরে ফাতেমী হিসেবে গণ্য হবে। (রহীমিয়া-৬-৪৪৪)

মোহরে ফাতেমীর পরিমাণ | ইসলামী যিন্দেগী