আহলে কিতাবদের জবাইকৃত পশুর হুকুম
প্রশ্ন
আহলে কিতাব অর্থাৎ ইহুদী-খৃস্টানদের জবাইকৃত পশুর গোশত এবং তাদের হোটেলে যে খাদ্যদ্রব্য পরিবেশন করা হয় সেগুলি হালাল না হারাম?
উত্তর
জবাইকৃত পশু হালাল হওয়ার জন্য জবাইকারীর শুধুমাত্র আহলে কিতাব হওয়াটাই যথেষ্ট নয় যতক্ষণ না সে বিসমিল্লাহ বলে জবাই করে এবং শরী‘আত সম্মতভাবে রগগুলিকে না কাটে। যেমন নাকি শুধুমাত্র মুসলমান হলেই তার জবাই করা পশু হালাল হবে না যদি সে বিসমিল্লাহ না বলে এবং রগগুলিকে ঠিকমত না কাটে। ইসলাম যে আহলে কিতাবদের জবাই করা পশুকে হালাল বলেছে এবং অন্যান্য মুশরিকদের জবাইকে হারাম বলেছে তার কারণও এটাই যে আহলে কিতাবরা জবাই করার সময় সকল শর্ত পুরা করে জবাই করবে।
এই উসুলের ভিত্তিতে আহলে কিতাবদের জবাই করা পশু ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না তারা শরঈ শর্তগুলিকে পূরণ করবে। বর্তমান যুগের অধিকাংশ ইহুদী খৃষ্টানরা যেহেতু ঐ সকল র্তের পাবন্দি করে না যা তাদের ধর্মে বলা হয়েছে, তাই তাদের জবাইকৃত পশু মুসলমানদের জন্য হালাল হবে না। তবে তারা যদি জবাই করার সময় ঐ সব শর্ত পুরা করে তাহলে সেটা হালাল হবে। (ফিকহী মাকালাত- ১-২৬১)