সফর অবস্থায় বিতর, সুন্নত এবং নফল নামাযের হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫নামায, সফর ও মুসাফির

প্রশ্ন

সফর অবস্থায় বিতর, সুন্নত এবং নফল নামাজের হুকুম কি?

অনেককে দেখা যায় সফরে যেয়ে কোথাও অবস্থান করছে, কোন তাড়াহুড়া নেই তার পরেও সুন্নত পড়ে না। বলে আমি তো সফরে আছি, আমার জন্য সুন্নত মাফ। এ সম্মন্ধে শরী‘আতের ফায়সালা কি?

উত্তর

ওয়াজিব সুন্নত এবং নফল নামাযে কসর নেই। বিতর নামায যেহেতু ওয়াজিব তাই সফর অবস্থায় ফরযের মত সেটা ও আদায় করা জরুরী। তবে সফর অবস্থায় সুন্নত নামাযের তাকীদ বাকি থাকে না বরং মাফ হয়ে যায়, তাই রাস্তা চলা অবস্থায় না পড়লেও কোন ক্ষতি নেই। কিন্তু যদি কোথাও অবস্থান করে থাকে, সেখানে কোন তাড়াহুড়া না থাকে অথবা পথ চলা অবস্থাতেই তার কাছে সময় থাকে, ইতমিনান থাকে তাহলে উত্তম হল সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা। বিশেষ করে মাগরিব এবং ফজরের সুন্নত। কেননা এই দুই সুন্নতের অনেক তাকীদ এসেছে। (দুররে মুখতার ১/৫৮৫)

সফর অবস্থায় বিতর, সুন্নত এবং নফল নামাযের হুকুম | ইসলামী যিন্দেগী