আযানের পূর্বে মাইকে না'ত, গযল ইত্যাদি পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

বিভিন্ন মসজিদে আযানের পূর্বে না'ত, গযল, যিকির ইত্যাদি মাইকে পাঠ করা হয়। বিশেষ করে ফজরের সময়ে এই জিনিষটা বেশী হয়ে থাকে। শরী‘আতের দৃষ্টিতে এর কি হুকুম?

উত্তর

আযানের পূর্বে নিয়মিত ভাবে নাত-গযল, কুরআন তিলাওয়াত ইত্যাদির কোন বিধান ইসলামে নেই। অতএব এ ধরনের কাজ জরুরী মনে করা এবং যারা এটা অপছন্দ করে তাদের বিরুদ্ধাচরণ করা মোটেও ঠিক নয়। এসব কাজকে জরুরী মনে করা বিদ‘আত। (আহসানুল ফাতাওয়া-১-৩৬৮)

আযানের পূর্বে মাইকে না'ত, গযল ইত্যাদি পড়া | ইসলামী যিন্দেগী