মাসাইল
১০০%
দুইজন এক বিছানায় ঘুমানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
একই বিছনায় দুই ব্যক্তির ঘুমানো জায়েয আছে কি? লম্বা পাটি অথবা বড় পালং এক বিছানার হুকুমে কি না জানতে চাই?
উত্তর
দশ বৎসর বা তার চেয়ে বেশী বয়সের দুই ব্যক্তির চাই তারা উভয়ে পুরুষ হোক বা উভয়ে মহিলা হোক কিংবা একজন পুরুষ হোক অপর জন মহিলা হোক এক বিছানায় ঘুমানো জায়েয নেই। চাই দুজন দুদিকে ফিরে শয়ন করুক। তবে তাদের মাঝে যদি কোন কাপড় ইত্যাদির আড় থাকে তাহলে না জায়েয নয়। আর ছেলে তার পিতার সাথে, মেয়ে তার মায়ের সাথে ঘুমাতে পারবে। লম্বা চাটাই কিংবা বড় পালং ইত্যাদি এক বিছানার হুকুমে নয়। তবে এমন মিলে শোয়া যাতে একই বিছনায় শুয়ে আছে বলে অনুমিত হয় জায়েয নেই। (আহসানুল ফাতাওয়া-৮-১৭১)