মাসাইল
১০০%
মহিলাদের জুমু‘আ ও ঈদের জামা‘আতে শরীক হওয়া
প্রশ্ন
মহিলাদের জন্য জুমু‘আ ও ঈদের নামায পড়া কি জায়েয আছে? এবং এতে শরীক হওয়াই বা কেমন?
উত্তর
জুমু‘আ এবং ঈদের নামাযের আদায় শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত হল জামা‘আত। আর ফিকাহ শাস্ত্রের নির্ভর যোগ্য কিতাব সমূহে মহিলাদের জামা‘আতে হাযির হওয়া নাজায়েয তথা মাকরূহ বলা হয়েছে। সুতরাং মহিলাদের উপর জুমু‘আ এবং ঈদের নামায ওয়াজিব নয়, আর যেটা ওয়াজিব নয় সেটার জন্য দল বেঁধে মসজিদে, ঈদগাহে সমবেত হওয়া অবশ্যই নিন্দনীয়। (দারুল উলুম-৫-১১৫)