মাসাইল
১০০%
স্বামীর হুকুমে পর্দা ত্যাগ করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৫ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
অনেক মহিলা আছেন যারা পর্দা করতে ইচ্ছুক। পিত্রালয়ে থাকা অবস্থায় পর্দাও করেছেন কিন্তু স্বামী বদদ্বীন হওয়ার কারণে তাকে পর্দা করতে বাধা দেয়। বন্ধু বান্ধবদের সামনে খোলা-মেলা যেতে বাধ্য করে। এই মহিলার জন্য এখন কি করণীয়?
উত্তর
পর্দা শরী‘আতের অলংঘনীয় বিধান। স্বামীর বলার কারণে না চেহারা খোলা জায়েয আছে আর না পর্দা ত্যাগ করা জায়েয আছে। স্বামী যদি এ জন্য চাপ প্রয়োগ করে তাহলে মহিলার জন্য উচিৎ হল তার থেকে তালাক নিয়ে নেয়া। আল্লাহ তা‘আলা ভাল ঘরের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। (ঐ ৮-৮৭)