মাসাইল
১০০%
নামাযের পরে মুসাফাহা করা
প্রশ্ন
আমাদের এখানে প্রত্যেক নামাযের পরে মুসাফাহা করার নিয়ম প্রচলিত আছে। এ ব্যাপারে শরী‘আতের হুকুম কি?
উত্তর
এটা বিদ‘আত। নবী করীম ﷺ খুলাফায়ে রাশিদীন এবং পরবর্তী কোন ইমাম বা আলেম দ্বারা এর কোন প্রমাণ পাওয়া যায় না। (আহসানুল ফাতওয়া- ১/৩৫৪)