খাওয়ার সময় কথা বলা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

খাওয়ার সময় চুপ থাকা উত্তম নাকি কথা বলা? ফাতোয়ায়ে শামীতে চুপ থাকা মাকরুহ বলা হয়েছে। সঠিক কোনটি?

উত্তর

ফাতাওয়া শামীতে চুপ থাকা মাকরূহ এই জন্য বলা হয়েছে যে, অগ্নিপুজকদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়। তবে স্থান-কালের তারতম্যের কারণে সাদৃশ্যতার হুকুমও যেহেতু পরিবর্তন হয়ে যায় তাই বর্তমান যামানায় ঐ সাদৃশ্যতা না থাকার কারণে মাকরূহ বলা হবে না। সুতরাং জায়েয বিনোদন মূলক কথাবার্তা বলা যেতে পারে। (আহসানুল ফাতাওয়া-৮-১১০)

খাওয়ার সময় কথা বলা | ইসলামী যিন্দেগী