সফরের নিয়ত করলে কসর পড়তে হবে?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১২ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, নামায, বিবিধ

প্রশ্ন

নিজ এলাকা থেকে কতদূরে যাওয়ার নিয়ত করলে মুকিম মুসাফির বলে গণ্য হয় এবং কসরের নামায পড়তে হয়? বর্তমানের হিসাবে কত কিলোমিটার হয়।

উত্তর

নিজ এলাকা থেকে শরয়ী ৪৫ মাইল এলাকা দূরে যাওয়ার নিয়ত করলে মুসাফির বলে গণ্য হয় এবং নিজ এলাকা ত্যাগ করার পরে তাকে কসর পড়তে হয়। উল্লেখ্য যে শরয়ী ৪৫ মাইলে ইংরেজী ৪৮ মাইল হয়। বর্তমানের কিলোমিটার হিসাবে ৪৮ মাইলে সোয়া সাতাত্তর (৭৭১/৪) কিলোমিটার হয়। কেউ কেউ ৮০ কিলোমিটারও বলে থাকেন। (ইমদাদুল আওযান-৩৭-৩৮)

সফরের নিয়ত করলে কসর পড়তে হবে? | ইসলামী যিন্দেগী