মাসাইল
১০০%
মাইকে শবীনা খতম পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
মাইকে শবীনা খতম পড়ার কী হুকুম?
উত্তর
মাইকে শবীনা খতম পড়ার দ্বারা বিভিন্ন প্রকারের অন্যায় সংঘটিত হয়। যেমন এলাকাবাসীর কাজের ক্ষতি হয়, তাদের আরামে ব্যাঘাত ঘটে, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়, ইবাদাতে অসুবিধার সৃষ্টি হয়, সর্বোপরী কুরআন পাকের অবমাননা হয়। কেননা মানুষ মনোযোগ সহকারে তা শ্রবণ করে না, অনেকে নাপাক অবস্থায় অপবিত্র স্থানে বসে তা শুনতে বাধ্য হয়, তাছাড়া এসব সাধারণতঃ লোক দেখানোর জন্য করা হয়ে থাকে। এর প্রত্যেকটি নাজায়েয। সুতরাং প্রচলিত নিয়মে মাইকে শবীনা পড়া জায়েয নেই। তবে সাউন্ড বক্স লাগিয়ে পড়া যেতে পারে যাতে করে আওয়ায শুধু ঐ মজলিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। (তুহফাতুল মুফতীন-১৪)