মাসাইল
১০০%
ভুল চিকিৎসায় রোগী মারা গেলে কে দায়ী
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫ঈমান আক্বাইদ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
ভুল চিকিৎসার জন্য অনেক সময় রোগী মারা যায়। এজন্য ডাক্তারকে দায়ী করা কি ঠিক? সময়ের পূর্বে কি কেউ মৃত্যু বরণ করে?
উত্তর
মানুষের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়েই হয়ে থাকে। এ ক্ষেত্রে যে কোন কারণকে শুধু মৃত্যুর জন্য মাধ্যম হিসাবে ধরা যেতে পারে। চিকিৎসার ক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তারের অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার দরুন যদি কোন রোগী মৃত্যু বরণ করে, তাহলে উক্ত ডাক্তার শরী‘আতের দৃষ্টিতে দোষী বলে সাব্যস্ত হবে না। কর্তব্যে অবহেলার দরুন যদি ভুল চিকিৎসা হয় তাহলে সে আল্লাহর দরবারে গুনাহগার হবে। তবে ওয়ারিশগণ অবহেলার জন্য ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং উক্ত অবহেলার জন্য কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করলে শরী‘আতের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হবে। (ফাতাওয়ায়ে বাযযাযিয়া-৫/৮৯)