নামাযের ইকামাতের সময় মুক্তাদিরা কখন দাঁড়াবে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩ ফেব্রুয়ারি, ২০২৫নামায, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আমার জানা মতে জামা‘আতের নামাযের ইকামাতে হাইয়্যা আলাস সালাহ বলার সময় দাঁড়ানো মুস্তাহাব, কিন্তু দেখা যায় অনেক ইমামই ইকামতের পূর্বে দাঁড়ান এবং মুসল্লিদেরকে দাঁড়িয়ে কাতার সোজা করতে বলেন, মুস্তাহাবের উপর তারা আমল করেন না। এমতাবস্থায় আমাদের করণীয় কি?

উত্তর

মুক্তাদিরা পূর্ব থেকে কাতার সোজা করে বসে থাকলে মুআজ্জিন সাহেবের হাইয়্যা আলাস সালাহ বলার সময় সকলের উঠে দাঁড়ানোর অনুমতি আছে। তবে এটা কোন জরুরী বা সুন্নাত আমল নয়। আর আগে থেকে কাতার সোজা করে না বসলে কাতার সোজা করা যেহেতু জরুরী তাই কাতার সোজা করার লক্ষ্যে ইকামাত শুরুর সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করে নিতে হবে। এটাই সহীহ নিয়ম। কারণ প্রিয় নবী ﷺ কাতার সোজা করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। অনুরূপ ভাবে সাহাবায়ে কিরামও অত্যন্ত গুরুত্ব সহকারে কাতার সোজা করার প্রতি লক্ষ্য রাখতেন। এমনকি অনেকে কাতার সোজা না হওয়া পর্যন্ত ইকামাত শুরু করতে বলতেন না। (ইমদাদুল ফাতওয়া ১৪১২০)

নামাযের ইকামাতের সময় মুক্তাদিরা কখন দাঁড়াবে | ইসলামী যিন্দেগী