মাসাইল
১০০%
কুরবানীর পশু ক্রয় করার আগে শরীক তালাশ করা
প্রশ্ন
গরু বা মহিষ ক্রয় করার আগেই কি যারা যারা ভাগিদার হতে চায় তাদেরকে নির্দিষ্ট করে টাকা নিয়ে নিতে হবে নাকি এক ব্যক্তি কিনে পরে ভাগিদার তালাশ করে নিলে চলবে? আবার যদি এমন হয় যে, প্রথমে চার/পাঁচ জনে মিলে ক্রয় করল, তারপর বাকি ২/৩ জন অংশীদার আরো তালাশ করে নিল। শরী‘আতে কোনটির কি হুকুম?
উত্তর
প্রশ্নে বর্ণিত সব সূরতই জায়েয আছে। (শামী-৫-২০১)। তবে গরীব মানুষ যদি কেনে তাহলে সাত শরীক পুরা হওয়ার আগে সে কুরবানীর নিয়তে না কিনে ব্যবসার নিয়তে কিনবে। অতঃপর যখন সাত শরীক পুরা হয়ে যাবে তখন কুরবানীর নিয়ত করবে। (মাহমুদিয়া-৪/৩২৫)