নির্দিষ্ট কোন জায়গায় দাফন করার আদেশ

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

নির্দিষ্ট কোন জায়গায় দাফন করতে বললে সেটা পালন করা জরুরী নয়

উত্তর

অনেক সময় মৃত ব্যক্তি মৃত্যুর আগে বিশেষ কোন ব্যক্তিকে তার জানাযার নামায পড়ানোর ওসিয়ত করে যায় কিংবা বিশেষ কোন জায়গায় দাফন করতে বলে যায়। আত্মীয় স্বজনরা এই ওসিয়ত পালন করতে এমন ভাবে উঠে পড়ে লাগে যে, অনেক সময় এর কারণে অনেক ওয়াজিব ও ছুটে যেতে বাধ্য হয়। তাই মনে রাখা উচিৎ যে, এ ধরনের ওসিয়ত পালন করা শরী‘আতের দৃষ্টিতে ওয়াজিব নয়। এটা করতে যেয়ে শরী‘আত বিরোধী কোন কিছু যদি লাযেম আসে তাহলে পালন করাও জায়েয নেই।

নির্দিষ্ট কোন জায়গায় দাফন করার আদেশ | ইসলামী যিন্দেগী