মাসাইল
১০০%
ফরয নামায পুনরায় আদায় করা হলে সুন্নতের কি হবে?
প্রশ্ন
ফরয নামাযের মধ্যে ইমাম সাহেবের ভুল হয়ে গেছে। সুন্নত- নফল পড়ার পরে সেই ভুল ধরা পড়েছে। এখন ফরয নামায পুনরায় পড়া হলে ফরযের পরে যে সুন্নত পড়া হয়েছিল তার কি হুকুম?
উত্তর
পরের সুন্নত গুলি ফরযের অধীন। সুতরাং সুন্নত পড়ার পর যদি জানা যায় যে, ফরয আদায় হয়নি তাহলে ফরয নামায দুহরানোর সাথে সাথে সুন্নতও পুনরায় পড়তে হবে। তবে বিতির পুনরায় পড়ার দরকার নেই। (আপকে মাসাইল-৩/৩৫৩।)
মাসআলা: কেউ ‘ইশার নামায বিনা উযুতে পড়ল আর সুন্নত ও বিতির উযূর সাথে পড়ল। এখন ওয়াক্তের মধ্যে যদি স্বরণ হয় তাহলে ফরযের সাথে সাথে সুন্নত ও পড়তে হবে। কেননা ফরয যখন হয় নাই তখন সুন্নত ও যেহেতু ফরযের অধীন তাই সুন্নতও হবে না। আর বিতির যেহেতু একটি স্বতন্ত্র নামায তাই সেটা দোহরানোর প্রয়োজন নেই। (দারুল উলুম-৪/৬৪)