আযানের পরে হাত তুলে দু‘আ করার আহকাম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১১ মার্চ, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

আযানের পরে কেউ হাত তুলে দুআ করে আবার কেউ করে না। এ ব্যাপারে শরী‘আত কী বলে?

উত্তর

হাত তুলে দু‘আ করার ব্যাপারে নিয়ম হল, যে সকল দু‘আ বিশেষ স্থানে বা বিশেষ কাজের জন্য নির্ধারিত এবং কোন নির্দিষ্ট সময়ে বা স্থানে তা পড়া হয় সে সকল দু‘আ পাঠের সময় সাধারণতঃ হাত তুলতে হয় না এবং হাত তোলা সুন্নাতও নয়। যেমন, বাজারে প্রবেশ করার সময়, মসজিদে প্রবেশ করার সময়, খানা খাওয়ার আগে-পরে, ঘুমানোর সময় ইত্যাদি। আর যে সব দু‘আ বিশেষ কোন কাজ বা স্থানের সাথে নির্দিষ্ট নয় এবং তা পড়ার ও কোন নির্ধারিত সময় নেই সে সকল দু‘আ পাঠ করার সময় হাত তোলা সুন্নাত। এই কায়েদার ভিত্তিতে প্রমাণিত হল যে, আযানের পরের দু‘আ যেহেতু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পড়তে হয় তাই উক্ত দু‘আ পাঠ করার সময় হাত না তোলা সুন্নাত। তবে এটা নিয়ে কারো সাথে বাড়াবাড়ী করা সমীচীন হবে না। নিজে আমল করতে হবে আর অন্যকে নরম ভাবে বোঝাতে হবে। তিরস্কার করা যাবে না। (আহসানুল ফাতাওয়া-২-২৯৮)

আযানের পরে হাত তুলে দু‘আ করার আহকাম | ইসলামী যিন্দেগী