মাসাইল
১০০%
চামচ দিয়ে খানা খাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
চামচ দিয়ে খানা খাওয়ায় কোন দোষ আছে কি? রাসূলুল্লাহ ﷺ কি কখনও চামচ দিয়ে খানা খেয়েছেন?
উত্তর
রাসূলুল্লাহ ﷺ কখনও চামচ দিয়ে খানা খাননি। তাই বিনা প্রয়োজনে চামচ, কাটা চামচ দিয়ে খানা খাওয়া সুন্নতের পরিপন্থী। হুযুর ﷺ হাত দিয়ে খেতেন। খাওয়ার শেষে আংগুল চেটে পরিস্কার করতেন। গোশত দাঁত দিয়ে টেনে ছিড়তেন। তবে প্রয়োজন বশতঃ ব্যবহার করা যেতে পারে। (জাদীদ ফিকহী মাসায়িল-১৮০)