মাসাইল
১০০%
জুতা পায়ে দিয়ে খানা-পিনা করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
জুতা পায়ে দিয়ে খাওয়া দাওয়া করার কি হুকুম?
উত্তর
রাসূলে আকরাম ﷺ ইরশাদ করেছেন, যখন তোমাদের খানা রেডি হয়ে যায় তখন জুতা খুলে ফেল। কেননা এটা তোমাদের পায়ের জন্য আরামদায়ক। (মিশকাত-৩৬৮)
এই হাদীস দ্বারা বুঝে আসে যে, খাওয়ার সময় জুতা খোলার আদেশ স্নেহ বশতঃ দেয়া হয়েছে। সুতরাং জুতা পরিধান করে খাওয়া জায়েয। তবে আজকাল জুতা পায়ে দিয়ে টেবিল-চেয়ারে খাওয়ার যে রীতি প্রচলিত হয়েছে এটা অহংকারীদের প্রতীক, তাই এ থেকে বেঁচে থাকা জরুরী। (ঐ-৮-১১১)